Read the model paragraph. Then use the learning PDF to learn its structure, practise step by step, and write your own paragraph.
My favourite teacher is Mr. Harun. He teaches us English. He is kind, friendly, and helpful. He comes to class on time and teaches us with care. He explains every lesson in a simple way. If we do not understand something, he explains it again. He never becomes angry without a reason. He asks us questions and gives us time to answer. He also helps weak students. His classes are interesting, so we enjoy learning with him. He tells us to read books, speak English, and write every day. He also teaches us to be honest, polite, and kind. He loves his students and wants us to do well in life. We respect him very much. I like him because he teaches us well and always tries to help us. I feel happy when he comes to our class. He is not only a good teacher but also a good person. I am very lucky to have him as my teacher.
বাংলা অর্থ
আমার প্রিয় শিক্ষক মি. ডেভিড। তিনি আমাদের ইংরেজি পড়ান। তিনি দয়ালু, বন্ধুসুলভ এবং সাহায্যকারী। তিনি সময়মতো ক্লাসে আসেন এবং যত্ন করে আমাদের পড়ান। তিনি প্রতিটি পাঠ সহজভাবে বুঝিয়ে দেন। আমরা কোনো কিছু না বুঝলে তিনি আবার বুঝিয়ে দেন। তিনি অকারণে রাগ করেন না। তিনি আমাদের প্রশ্ন করেন এবং উত্তর দেওয়ার সময় দেন। তিনি দুর্বল শিক্ষার্থীদেরও সাহায্য করেন। তার ক্লাসগুলো মজার, তাই আমরা তার সঙ্গে শিখতে আনন্দ পাই। তিনি আমাদের বই পড়তে, ইংরেজিতে কথা বলতে এবং প্রতিদিন লিখতে বলেন। তিনি আমাদের সৎ, ভদ্র এবং দয়ালু হতেও শেখান। তিনি তার শিক্ষার্থীদের ভালোবাসেন এবং চান আমরা জীবনে ভালো করি। আমরা তাকে খুব সম্মান করি। আমি তাকে পছন্দ করি, কারণ তিনি আমাদের ভালোভাবে পড়ান এবং সবসময় সাহায্য করার চেষ্টা করেন। তিনি আমাদের ক্লাসে এলে আমি খুশি হই। তিনি শুধু একজন ভালো শিক্ষক নন, একজন ভালো মানুষও। তাকে আমার শিক্ষক হিসেবে পেয়ে আমি খুব ভাগ্যবান।
Vocabulary
favourite teacher – প্রিয় শিক্ষক, teach – পড়ানো, kind – দয়ালু, friendly – বন্ধুসুলভ, helpful – সাহায্যকারী, on time – সময়মতো, care – যত্ন, explain – বুঝিয়ে বলা, simple – সহজ, understand – বুঝতে পারা, angry – রাগান্বিত, question – প্রশ্ন, weak student – দুর্বল শিক্ষার্থী, interesting – মজার / আকর্ষণীয়, enjoy – আনন্দ পাওয়া, honest – সৎ, polite – ভদ্র, respect – সম্মান করা, lucky – ভাগ্যবান
Download the PDF lesson to learn the writing steps and practise writing your own paragraph.