Our Family
Read the model paragraph. Then use the learning PDF to learn its structure, practise step by step, and write your own paragraph.
We are a small and happy family. There are five members in our family. They are my father, my mother, my brother, my sister, and me. My father is a farmer. He works in our fields. He grows rice and vegetables. My mother is a teacher. She works in a primary school. She teaches young children. My brother is a student. He reads in class six. My sister is also a student. She reads in class three. I am a student too. We all help one another. My father works hard for us. My mother takes care of our home and helps us with our studies. We eat together every day. In the evening, we sit together and talk. Sometimes, we watch television or go for a walk. On holidays, we visit our relatives. We also help with small works at home. If someone is sick, we take care of him or her. We love one another very much. I am happy with my family. Our family is very important to me.
বাংলা অর্থ
আমরা একটি ছোট ও সুখী পরিবার। আমাদের পরিবারে পাঁচজন সদস্য আছে। তারা হলো আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার বোন এবং আমি। আমার বাবা একজন কৃষক। তিনি আমাদের জমিতে কাজ করেন। তিনি ধান ও শাকসবজি চাষ করেন। আমার মা একজন শিক্ষক। তিনি একটি প্রাথমিক বিদ্যালয়ে কাজ করেন। তিনি ছোট শিশুদের পড়ান। আমার ভাই একজন ছাত্র। সে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। আমার বোনও একজন ছাত্রী। সে তৃতীয় শ্রেণিতে পড়ে। আমিও একজন ছাত্র/ছাত্রী। আমরা সবাই একে অন্যকে সাহায্য করি। আমার বাবা আমাদের জন্য কঠোর পরিশ্রম করেন। আমার মা আমাদের বাড়ির যত্ন নেন এবং পড়াশোনায় সাহায্য করেন। আমরা প্রতিদিন একসঙ্গে খাই। সন্ধ্যায় আমরা একসঙ্গে বসি এবং কথা বলি। কখনো আমরা টেলিভিশন দেখি বা হাঁটতে যাই। ছুটির দিনে আমরা আত্মীয়দের বাড়িতে যাই। আমরা বাড়ির ছোটখাটো কাজেও সাহায্য করি। কেউ অসুস্থ হলে আমরা তার যত্ন নিই। আমরা একে অন্যকে খুব ভালোবাসি। আমি আমার পরিবারের সঙ্গে সুখী। আমার পরিবার আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ।
Vocabulary
family – পরিবার, member – সদস্য, farmer – কৃষক, field – জমি / ক্ষেত, grow – চাষ করা, rice – ধান, vegetable – শাকসবজি, teacher – শিক্ষক, primary school – প্রাথমিক বিদ্যালয়, teach – পড়ানো, student – ছাত্র/ছাত্রী, class six – ষষ্ঠ শ্রেণি, class three – তৃতীয় শ্রেণি, help – সাহায্য করা, work hard – কঠোর পরিশ্রম করা, take care of – যত্ন নেওয়া, study – পড়াশোনা, together – একসঙ্গে, evening – সন্ধ্যা, holiday – ছুটি, relative – আত্মীয়, sick – অসুস্থ, important – গুরুত্বপূর্ণ
Download the PDF lesson to learn the writing steps and practise writing your own paragraph.